ধর্ষণচেষ্টার অভিযোগে রিকশাচালককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ 

আপডেট : ১৩ জুন ২০২৬, ০৪:১২ পিএম

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বলিদাপাড়ায় প্রতিবেশী কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মীর ফারুক নামের এক রিকশাচালককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। শনিবার (১৩ জুন) সকালে উপজেলার বলিদাপাড়া গ্রামে এঘটনা ঘটে। 

অভিযুক্ত মীর ফারুক ঝিনাইদহ সদর উপজেলার চন্ডিপুর গ্রামের বাসিন্দা। 

স্থানীয়রা জানায়, শহরের বলিদাপাড়া এলাকায় একটি ভবনে সাবলেট হিসেবে পরিবার নিয়ে বসবাস করতেন ফারুক হোসেন। কালীগঞ্জ শহরে রিকশা চালিয়ে তিনি সংসার চালান। শুক্রবার (১২ জুন) দিবাগত রাতে তাদের সঙ্গে সাবলেট হিসেবে বসবাস করা প্রতিবেশীর ১১ বছরের কন্যা শিশুকে ফারুক  হোসেন ধর্ষণের চেষ্টা করে বলে অভিযোগ উঠে। পরে শনিবার সকালে ঘটনাটি  জানাজানি হলে এলাকাবাসী তাকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত মীর ফারুককে উদ্ধার করে চিকিৎসার জন্য কালীগঞ্জ উপজেলা স্থ্যকমপ্লেক্সে ভর্তি করে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেলাল হোসেন জানান, খবর পাওয়ার পর পুলিশ পাঠানো হয়েছে। আহত ব্যক্তিকে উদ্ধার করে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী কিশোরীর পরিবারের পক্ষ থেকে কালিগঞ্জ থানায় একটি মামলা করা হয়েছে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত