সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

আপডেট : ১৩ জুন ২০২৬, ০৫:৫৩ পিএম

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে যুবদলের এক নেতাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৩ জুন) সকালে গ্রেপ্তারদের নারায়ণগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। একই সঙ্গে ভুক্তভোগীকে চিকিৎসা ও ফরেনসিক পরীক্ষার জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করে পুলিশ।

এর আগে শুক্রবাব (১৩ জুন) রাতে উপজেলার জামপুর ইউনিয়নের সিরাব এলাকা থেকে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন জামপুর ইউনিয়নের ২নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মো. শহীদ মিয়া (৪০) ও একই এলাকার শাহিন মিয়া।

মামলার এজাহারে জানা যায়, গত ১০ জুন বিকেল সাড়ে ৫টার দিকে ওই নারী রান্নাঘরে কাজ করছিলেন। এ সময় অভিযুক্ত শহীদ মিয়াসহ কয়েকজন তার মুখ চেপে ধরে সন্তানদের ক্ষতির ভয় দেখিয়ে পাশের একটি  ভবনের নিচতলার একটি কক্ষে নিয়ে যায়। সেখানে সংঘবদ্ধভাবে ধর্ষণ করে। ঘটনার পর শুক্রবার সকালে ভুক্তভোগী নারী সোনারগাঁও থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম সারোয়ার জানান, সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত