চট্টগ্রামের বাঁশখালীতে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ইয়াবাসহ মো. নুরুল আবছার নামে এক যুবকে আটকের পর এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলার সাধনপুর এলাকা থেকে শনিবার (১৪ জুন) দিবাগত রাতে আটকের পর বাঁশখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকন তাকে কারাদণ্ডসহ অর্থদণ্ড দেন।
দণ্ডপ্রাপ্ত মো. নুরুল আবছার (২৬) উপজেলার জহুসপাড়া এলাকার লেদু মিয়ার ছেলে।
ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকন জানার, গোপন খবর পেয়ে বাঁশখালীর সাধনপুর ইউনিয়নের সাধনপুর গ্রামে অভিযান পরিচালনা করে মো. নুরুল আবছারকে ইয়াবাসহ আটক করে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে এক বছরের কারাদণ্ডসহ অর্থদণ্ড দেওয়া হয়।