আশুরার তারিখ জানা যাবে আজ

আপডেট : ১৬ জুন ২০২৬, ০৯:৫৭ এএম

হিজরি ১৪৪৮ সনের পবিত্র মহররম মাসের চাঁদ দেখা ও পবিত্র আশুরার তারিখ নির্ধারণের জন্য মঙ্গলবার (১৬ জুন) বৈঠকে বসতে যাচ্ছে জাতীয় চাঁদ দেখা কমিটি। ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে ওই বৈঠক অনুষ্ঠিত হবে।

ইসলামিক ফাউন্ডেশন এক বিজ্ঞপ্তিতে সোমবার (১৫ জুন) এই তথ্য নিশ্চিত করেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার সন্ধ্যা পৌনে ৭টায় ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।

এক্ষেত্রে দেশের আকাশে কোথাও পবিত্র মহররম মাসের চাঁদ দেখা গেলে তা টেলিফোনে ০২-৪১০৫৩২৯৪, ০২-২২৬৬৪০৫১০ ও ০২-২২৩৩৮৩৩৯৭ নম্বরে অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক (ডিসি) কিংবা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানাতে সর্বসাধারণের প্রতি অনুরোধ জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত