পুলিশের এএসআইয়ে শূন্য পদের তালিকা প্রকাশ

আপডেট : ১৬ জুন ২০২৬, ১১:১৫ এএম

বাংলাদেশ পুলিশে সহকারী উপপরিদর্শক (এএসআই) পদে নিয়োগের লক্ষ্যে জেলা ভিত্তিক শূন্যপদের তালিকা প্রকাশ করা হয়েছে।

প্রকাশিত তথ্যানুযায়ী, সারা দেশের ৬৪টি জেলায় মোট দুই হাজার শূন্যপদে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে। এর মধ্যে সর্বোচ্চ সংখ্যক শূন্যপদ রয়েছে রাজধানী ঢাকায় ও সর্বনিম্ন পদ রয়েছে পার্বত্য জেলা বান্দরবানে।

এবারের নিয়োগে মোট পদের মধ্যে ৯৩ শতাংশ মেধার ভিত্তিতে এবং বাকি ৭ শতাংশ কোটার ভিত্তিতে পূরণ করা হবে। কোটার মধ্যে রয়েছে মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের জন্য ৫ শতাংশ, ক্ষুদ্র জাতিগোষ্ঠী কোটা ১ শতাংশ এ শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ কোটা ১ শতাংশ।

নিচে জেলা অনুযায়ী শূন্যপদের পূর্ণাঙ্গ তালিকা তুলে ধরা হলো

ঢাকা বিভাগ

ঢাকা জেলায় সর্বোচ্চ ১৬৭টি শূন্যপদ রয়েছে। এছাড়া গাজীপুরে ৪৭, টাঙ্গাইলে ৫০, নারায়ণগঞ্জে ৪১, নরসিংদীতে ৩১, ফরিদপুরে ২৭, মুন্সীগঞ্জে ২০, মানিকগঞ্জে ১৯, মাদারীপুরে ১৬, শরীয়তপুরে ১৬, গোপালগঞ্জে ১৬ ও রাজবাড়ীতে ১৫টি পদ ফাঁকা রয়েছে।

চট্টগ্রাম বিভাগ

চট্টগ্রাম জেলায় শূন্যপদ রয়েছে ১০৬টি। এই বিভাগের অন্য জেলাগুলোর মধ্যে কুমিল্লায় ৭৫, নোয়াখালীতে ৪৩, ব্রাহ্মণবাড়িয়ায় ৩৯, চাঁদপুরে ৩৪, কক্সবাজারে ৩২, ফেনীতে ২০, লক্ষ্মীপুরে ২৪, খাগড়াছড়িতে ৯, রাঙ্গামাটিতে ৮ ও বান্দরবানে ৫টি শূন্যপদ রয়েছে।

রাজশাহী বিভাগ

বগুড়ায় ৪৭, রাজশাহী ও নওগাঁয় ৩৬টি করে, পাবনায় ৩৫, নাটোর ও জয়পুরহাটে যথাক্রমে ২৪টি ও ১৩টি, চাঁপাইনবাবগঞ্জে ২৩ এবং জয়পুরহাটে ১৩ পদ খালি রয়েছে।

খুলনা বিভাগ

যশোরে ৩৮, খুলনা ও কুষ্টিয়ায় যথাক্রমে ৩২ ও ২৭, সাতক্ষীরায় ২৮, ঝিনাইদহে ২৫, বাগেরহাটে ২০, চুয়াডাঙ্গায় ১৬, মাগুরায় ১৩, নড়াইলে ১০ ও মেহেরপুরে ৯টি শূন্যপদ রয়েছে।

বরিশাল বিভাগ

বরিশাল জেলায় ৩২টি, ভোলায় ২৫, পটুয়াখালীতে ২১, পিরোজপুরে ১৫, বরগুনায় ১২ এবং ঝালকাঠিতে ১০টি পদে নিয়োগ দেওয়া হবে।

সিলেট বিভাগ

সিলেট জেলায় ৪৮টি, সুনামগঞ্জে ৩৪, হবিগঞ্জে ২৯ ও মৌলভীবাজারে ২৭টি শূন্যপদ ফাঁকা রয়েছে।

রংপুর বিভাগ

দিনাজপুরে ৪২, রংপুরে ৪০, গাইবান্ধায় ৩৩, কুড়িগ্রামে ২৯, নীলফামারীতে ২৫, ঠাকুরগাঁওয়ে ১৯, লালমনিরহাটে ১৭ ও পঞ্চগড়ে ১৪টি পদ খালি রয়েছে।

ময়মনসিংহ বিভাগ

ময়মনসিংহ জেলায় ৭১, জামালপুরে ৩২, নেত্রকোণায় ৩১ ও শেরপুর জেলায় ১৯টি শূন্যপদ রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত