জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হলেন আফরোজা আব্বাস

আপডেট : ১৬ জুন ২০২৬, ০৭:১৩ পিএম

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অনুরোধের পরিপ্রেক্ষিতে আফরোজা আব্বাসকে জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান পদে নিয়োগ দিয়েছে সরকার।

মঙ্গলবার (১৬ জুন) জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, জাতীয় মহিলা সংস্থা আইন, ১৯৯১-এর ধারা ৮(১) ও ৮(২) অনুযায়ী যোগদানের তারিখ থেকে তাকে এ পদে নিয়োগ প্রদান করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, চেয়ারম্যান হিসেবে তার কার্যকাল যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছর পর্যন্ত বলবৎ থাকবে। তবে মেয়াদ শেষ হওয়ার আগেই সরকার প্রয়োজনবোধে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবে। 

একইভাবে আফরোজা আব্বাসও সরকারের উদ্দেশে স্বাক্ষরযুক্ত পত্রের মাধ্যমে যে কোনো সময় পদত্যাগ করতে পারবেন।

এ ছাড়া প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হিসেবে তার এ নিয়োগ অবৈতনিক হবে।

উল্লেখ, আফরোজা আব্বাস হলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য এবং সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য মির্জা আব্বাসের স্ত্রী। তিনি বর্তমানে বিএনপির সহযোগী সংগঠন 'জাতীয়তাবাদী মহিলা দল'-এর কেন্দ্রীয় কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন

×
সর্বশেষ সর্বাধিক পঠিত