মহানবী হযরত মুহাম্মদ (সা.) ও ইসলামের ধর্মীয় আচার-অনুষ্ঠান সম্পর্কে কটূক্তিমূলক মন্তব্য করার অভিযোগে ফেনীর ছাগলনাইয়ায় সৃজন দাশ প্রান্ত (২০) নামে এক যুবককে আটক করেছে ছাগলনাইয়া থানা পুলিশ।
বৃহস্পতিবার দিবাগত রাতে এলাকাবাসীর সহযোগিতায় পশ্চিম ছাগলনাইয়া গ্রামের অনিল ডাক্তার বাড়ির নিজ ঘর থেকে সৃজন দাশ প্রান্তকে আটক করা হয়। আটক সৃজন দাশ ওই বাড়ির প্রীতিলাল দাশের ছেলে। ছাগলনাইয়া থানার পুলিশ আটকের বিষয়টি নিশ্চিত করেছে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘Srijon Das’ নামে খোলা একটি আইডি থেকে মহানবী (সা.), হযরত ফাতিমা (আ.) এবং মুসলমানদের ধর্মীয় রীতিনীতি নিয়ে তির্যক, কুরুচিপূর্ণ ও উসকানিমূলক মন্তব্য করা হয়। মন্তব্যগুলো এলাকায় ছড়িয়ে পড়লে উত্তেজনা সৃষ্টি হয়।
এ বিষয়ে ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন মিয়া বলেন, ফেসবুকে ধর্মীয় মূল্যবোধ ও মহানবী (সা.)-কে নিয়ে অবমাননাকর মন্তব্য করায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়। স্থানীয়দের সহযোগিতায় সৃজন দাশকে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়েছে।
তিনি আরও জানান, শুক্রবার দুপুরে তার বিরুদ্ধে একটি মামলা রুজু করে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
ভারতের ঝাড়খণ্ডে বজ্রপাতের তাণ্ডব, নিহত ৮