ঝিনাইদহে রেললাইন-মেডিকেল কলেজ স্থাপনের দাবি

আপডেট : ২০ জুন ২০২৬, ০১:১৩ পিএম

ঝিনাইদহ জেলা শহরের পাশে রেললাইন ও মেডিকেল কলেজ স্থাপনের দাবিতে মানববন্ধন করেছে জেলার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। শনিবার (২০ জুন) সকালে ঘণ্টাব্যাপী শহরের পায়রা চত্বরে এই কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, ভৌগোলিক ও অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হওয়া সত্ত্বেও ঝিনাইদহ শহর দীর্ঘদিন ধরে রেল যোগাযোগ ও উন্নত চিকিৎসা সেবা থেকে বঞ্চিত। মেডিকেল কলেজ স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হলেও তা শহর থেকে ১৫ কিলোমিটার দূরে শৈলকুপা উপজেলায় করা হচ্ছে। এতে জেলার অন্য পাঁচটি উপজেলার মানুষের দীর্ঘ পথ পাড়ি দিয়ে মেডিকেল কলেজের সেবা নিতে হবে। যা ব্যয় ও কষ্টসাধ্য।

কর্মসূচিতে প্রতিবাদকারীরা অবিলম্বে এ ন্যায্য দাবি পূরণ করা না হলে আগামীতে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত