কূটনৈতিক সফরে ঢাকা ছাড়তে বিমানবন্দরের পথে প্রধানমন্ত্রী

আপডেট : ২১ জুন ২০২৬, ০২:৩৭ পিএম

মালয়েশিয়া ও চীনের আমন্ত্রণে গুরুত্বপূর্ণ সরকারি সফরে আজ রবিবার (২১ জুন) ঢাকা ত্যাগ করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের বিশেষ আমন্ত্রণে মালয়েশিয়া সফরের মাধ্যমে তার এই কূটনৈতিক যাত্রা শুরু হচ্ছে। আজ দুপুর ২টা ১৩ মিনিটে প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওনা হয়েছেন।

জানা গেছে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ঢাকা ত্যাগ করবেন। বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণের পর এটিই প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর, যা দেশের কূটনৈতিক পরিমণ্ডলে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে বিবেচিত হচ্ছে।

বিস্তারিত ভিডিওতে...

×
সর্বশেষ সর্বাধিক পঠিত