দাবি পূরণ হলে ইসলামী ব্যাংকে শৃঙ্খলা ফিরে আসবে

আপডেট : ২১ জুন ২০২৬, ০৫:২৮ পিএম

ইসলামী ব্যাংকের সুশাসন, স্থিতিশীলতা ও আমানতকারীদের আস্থা পুনঃপ্রতিষ্ঠার দাবিতে ৭ দফা কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম। দাবি পূরণ হলে ইসলামী ব্যাংকে শৃঙ্খলা ফিরে আসবে বলে মনে করেন তারা।

রবিবার (২১জুন) ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে আয়োজিত এ কর্মসূচিতে ব্যাংকের বিপুলসংখ্যক শেয়ারহোল্ডার ও গ্রাহক অংশ নেন। অবস্থান কর্মসূচিতে বক্তারা ইসলামী ব্যাংকের জন্য সৎ, যোগ্য ও অভিজ্ঞ ব্যক্তিদের সমন্বয়ে একটি পূর্ণাঙ্গ ও স্বাধীন পরিচালনা পর্ষদ গঠন, পূর্বের বৈধ মালিকানার পুনর্বহাল, ব্যাংক খাতে স্থিতিশীলতা নিশ্চিত, লুণ্ঠিত অর্থ উদ্ধার এবং ব্যাংক কোম্পানি আইনের বিতর্কিত বিধান সংশোধনসহ ৭ দফা দাবি তুলে ধরেন।

ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের আহ্বায়ক অধ্যাপক নুর নবী মানিক বলেন, ৭ দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তাদের শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক আন্দোলন অব্যাহত থাকবে। তিনি বলেন, কেন্দ্রীয় ব্যাংকের কাছে স্মারকলিপি দেওয়ার পর কিছু ইতিবাচক উদ্যোগ দেখা গেলেও এখন পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ দৃশ্যমান নয়। এতে শেয়ারহোল্ডার ও গ্রাহকদের মধ্যে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

তিনি আরও বলেন, ৭ দফা দাবি পূরণ হলে ইসলামী ব্যাংকে শৃঙ্খলা ফিরে আসবে এবং আমানতকারীদের আস্থার সংকট দূর হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত