পীরগঞ্জে ৮৫৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

আপডেট : ২২ জুন ২০২৬, ০৩:৫৩ পিএম

রংপুরের পীরগঞ্জ উপজেলার মদনখালী ইউনিয়নের উল্লাগাড়ী এলাকায় অভিযান চালিয়ে ৮৫৫ পিস ইয়াবাসহ নুর মোহাম্মদ হুমায়ুন কবির (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার ক‌রে‌ছে পীরগঞ্জ থানা পু‌লিশ। এ সময় তার কাছ থেকে মাদক বিক্রির নগদ ৮৬ হাজার ৪৫০ টাকা ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

পু‌লিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গত রবিবার (২১ জুন) রাতে উপজেলার ৫ নম্বর মদনখালী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের উল্লাগাড়ী এলাকায় স-মিলের পেছনে অভিযান চা‌লি‌য়ে তা‌কে আটক করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে তল্লাশি চালিয়ে তার পরিহিত প্যান্টের পকেট থেকে পাঁচটি এয়ারটাইট পলিপ্যাকেটে রাখা ৮৫৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

উদ্ধার করা ইয়াবার মধ্যে চারটি প্যাকেটে ৮০০ পিস এবং অপর একটি প্যাকেটে ৫৫ পিস ইয়াবা ছিল। উদ্ধার করা ইয়াবার মোট ওজন ৮৫ দশমিক ৫ গ্রাম। যার আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৫৬ হাজার ৫০০ টাকা বলে দাবি করা হয়েছে।

গ্রেপ্তারকৃত নুর মোহাম্মদ হুমায়ুন কবির উপজেলার মদনখালী ইউনিয়নের উল্লাগাড়ী গ্রামের মৃত মোফাজ্জল হোসেনের ছেলে।

পীরগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা নজমূল হক জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পীরগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। তি‌নি আরও জানিয়েছে, উদ্ধার করা আলামত জব্দ করে আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত