রাজধানীতে নিষিদ্ধ আ.লীগের ২৬ নেতাকর্মী গ্রেপ্তার 

আপডেট : ২৩ জুন ২০২৬, ১১:৫৪ এএম
রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ২৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।
 
সোমবার (২২ জুন) পরিচালিত পৃথক অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।
 
থানাভিত্তিক গ্রেপ্তাররা হলো- রমনা থানা ২ জন, ধানমন্ডি থানা  ১০ জন, বংশাল থানা ১ জন, খিলক্ষেত থানা ২ জন, কদমতলী থানা ১ জন, মোহাম্মদপুর থানা ৮ জন, মিরপুর থানা ১ জন ও তুরাগ থানা ১ জন। রাজধানীর আটটি থানার অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের সর্বমোট ২৬ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
 
জননিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
 
গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
×
সর্বশেষ সর্বাধিক পঠিত