প্রতিষ্ঠানে সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হুইসেলব্লোয়িং ব্যবস্থার গুরুত্ব তুলে ধরে ‘বিশ্ব হুইসেলব্লোয়ার দিবস-২০২৬’ পালন করেছে সোনালী ব্যাংক পিএলসি। দিবসটি উপলক্ষে মঙ্গলবার (২৩জুন) ব্যাংকের প্রধান কার্যালয়ে ‘প্রতিষ্ঠানে সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠায় হুইসেলব্লোয়িংয়ের কৌশলগত ভূমিকা: প্রেক্ষিত সোনালী ব্যাংক পিএলসি' শীর্ষক এক সেমিনার ব্যাংকের প্রধান কার্যালয়ের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়।
সেমিনারে বক্তারা দুর্নীতি, অনিয়ম ও অনৈতিক কর্মকাণ্ড প্রতিরোধে হুইসেলব্লোয়িংকে কার্যকর একটি মাধ্যম হিসেবে অভিহিত করেন।
সেমিনারে অংশ নেন ব্যাংকের ন্যায়পাল সচিবালয়ের ন্যায়পাল মোহাম্মদ মাসরুরুল ইসলাম। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (এমডি অ্যান্ড সিইও) মো. শওকত আলী খানের সভাপতিত্বে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালক মোল্লা আব্দুল ওয়াদুদ, মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও মো. মোফাজ্জল হোসেন, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. রফিকুল ইসলাম এবং অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব আফরোজা আক্তার রিবা।
এছাড়া অনুষ্ঠানে ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর, জেনারেল ম্যানেজার, বিভিন্ন বিভাগের নির্বাহী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সেমিনারে হুইসেলব্লোয়িং ব্যবস্থার মাধ্যমে প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ সুশাসন জোরদার, ঝুঁকি ব্যবস্থাপনা উন্নয়ন এবং জবাবদিহিতামূলক কর্মপরিবেশ গড়ে তোলার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।