গ্রেপ্তারের একদিন পর কারাগারে অসুস্থ যুবলীগ নেতার মৃত্যু

আপডেট : ২৪ জুন ২০২৬, ০৩:০৭ পিএম

গ্রেপ্তারের একদিন পর চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে নুরুল আলম নামে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতার মৃত্যু হয়েছে বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ। বুধবার (২৪ জুন) সকাল সাড়ে ৭টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মৃত নুরুল আলম সাতকানিয়া উপজেলার ঢেমশা ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক। তবে তাৎক্ষণিকভাবে তার বাড়ির ঠিকানা জানা যায়নি।

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. ইকবাল হোসেন জানান, মঙ্গলবার (২৩ জুন) বিকেলে নুরুল আলমকে একটি মামলায় গ্রেপ্তার করে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। কারাগারে নেওয়ার পর তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে বুধবার সকালে চমেক হাসপাতালে পাঠানো হয়। সেখানে সকাল সাড়ে ৭টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নুরুল আলমের মৃত্যুর সনদে কারণ হিসেবে শ্বাসকষ্টজনিত জটিলতার কথা উল্লেখ করা হয়েছে বলে জানান জেল সুপার।  

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত