স্কুল-কলেজের পরীক্ষার সূচি নিয়ে নতুন নিদের্শনা

আপডেট : ২৪ জুন ২০২৬, ০৩:৪১ পিএম

সরকারি ও বেসরকারি নিম্নমাধ্যমিক, মাধ্যমিক ও স্কুল এবং কলেজ পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানের অর্ধবার্ষিক ও প্রাক্‌-নির্বাচনী পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১ জুলাই থেকে পরীক্ষা শুরু হবে যা শেষ হবে ১৬ জুলাই।‎

মঙ্গলবার (২৪ জুন) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) এ সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করেছে। ‎

অফিস আদেশ বলা হয়, অনিবার্য কারণে শিক্ষা মন্ত্রণালয়ের ২০ মের প্রজ্ঞাপনে নির্ধারিত পরীক্ষার সূচি পরিবর্তন করা হয়েছে। পূর্বঘোষিত সূচি অনুযায়ী, অর্ধবার্ষিক ও প্রাক্‌-নির্বাচনী পরীক্ষা ২৮ জুন থেকে শুরু হয়ে ১৩ জুলাই পর্যন্ত চলার কথা ছিল।‎

সংশোধিত সিদ্ধান্ত অনুযায়ী, পরীক্ষা ১ জুলাই শুরু হবে এবং ১৬ জুলাই শেষ হবে। ‎এ নির্দেশনা সরকারি ও বেসরকারি নিম্নমাধ্যমিক, মাধ্যমিক এবং স্কুল এবং কলেজ পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ ও প্রধান শিক্ষকদের বাস্তবায়নের জন্য পাঠানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত