ভোলায় স্কাউটসের আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

আপডেট : ২৪ জুন ২০২৬, ০৪:৩৭ পিএম

ভোলায় বাংলাদেশ স্কাউটস-এর জেলা শাখার উদ্যোগে আর্থিক ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ জুন) সকালে ভোলা জেলা স্কাউটস ভবনের হলরুমে দিনব্যাপী এ কর্মশালার উদ্বোধন করেন জেলা প্রশাসক ডা. শামীম রহমান।

কর্মশালায় সভাপতিত্ব করেন জেলা স্কাউটসের কমিশনার ও প্রধান শিক্ষক আবু তাহের।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ স্কাউটস, বরিশাল অঞ্চলের আঞ্চলিক পরিচালক সাইফুল ইসলাম, বাংলাদেশ স্কাউটসের উপপরিচালক (অর্থ) এস.এম. জাহিদুল আলম, ভোলা জেলা রোভার স্কাউটসের সাবেক কমিশনার অধ্যক্ষ পারভীন আখতার, জেলা স্কাউটসের সম্পাদক হাসান মিজানুর রহমান মিঠু এবং জেলা রোভার স্কাউটসের কোষাধ্যক্ষ সহকারী অধ্যাপক জুন্নু রায়হান প্রমুখ। 

কর্মশালায় জেলা ও উপজেলা পর্যায়ের কমিশনার, সম্পাদক এবং কোষাধ্যক্ষসহ মোট ৪০ জন স্কাউট কর্মকর্তা অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণে বাংলাদেশ স্কাউটসের আর্থিক ব্যবস্থাপনা, হিসাবরক্ষণ নীতিমালা এবং প্রশাসনিক শৃঙ্খলা বিষয়ে বিস্তারিত দিকনির্দেশনা দেওয়া হয়।

আয়োজকরা জানান, এ ধরনের প্রশিক্ষণ স্কাউট কার্যক্রমকে আরও স্বচ্ছ ও জবাবদিহিমূলক করতে সহায়তা করবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত