চান্দগাঁওয়ে পরিত্যক্ত অবস্থায় বিদেশি রাইফেল উদ্ধার

আপডেট : ২৪ জুন ২০২৬, ০৬:৪৮ পিএম

চট্টগ্রাম শহরের চান্দগাঁও থানাধীন হাজীরপুল এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি রাইফেল উদ্ধার করেছে র‍্যাব-৭।

বুধবার (২৪ জুন) ভোর পৌনে ৫টার দিকে স্থানীয় ফেদা পুকুরপাড় জলিলের বাউন্ডারি ঘেরা ফাঁকা জায়গা থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়।

র‍্যাব-৭ এর সহকারী পরিচালক (গণমাধ্যম) ও সহকারী পুলিশ সুপার এ. আর এম মোজাফফর হোসেন জানান, চান্দগাঁও থানার হাজীরপুল ফেদা পুকুরপাড় এলাকায়

জনৈক জলিলের বাউন্ডারিঘেরা ফাঁকা জায়গা থেকে পরিত্যক্ত অবস্থায় বাট ও ম্যাগাজিনবিহীন, ট্রিগারসংবলিত একটি বিদেশি এইচকেজি-৩ রাইফেল উদ্ধার করা হয়। তিনি আরও জানান, আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য অস্ত্রটি চান্দগাঁও থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত