কারা উঠলো রাউন্ড ৩২ এ: জেনে নিন সময়সূচী

আপডেট : ২৬ জুন ২০২৬, ০২:৩৯ পিএম

গ্রুপ পর্বের নাটকীয়তা শেষে লচূড়ান্ত রূপ নিতে শুরু করেছে ২০২৬ ফিফা বিশ্বকাপের নকআউট পর্বের সমীকরণ। ৪৮ দলের এই বিশ্বযজ্ঞ থেকে বিদায় নিয়েছে ১৬টি দল। টিকে থাকা ৩২টি দল নিয়ে আগামী রবিবার (২৮ জুন) থেকে শুরু হতে যাচ্ছে টুর্নামেন্টের দ্বিতীয় পর্ব বা 'রাউন্ড অব ৩২'।

​ইতোমধ্যেই ১৯টি দল আনুষ্ঠানিক ভাবে নকআউটের টিকিট নিশ্চিত করে ফেলেছে। বাকি দলগুলোর গ্রুপ পর্বের শেষ ম্যাচ লাইভ আপডেটের সাথে সাথে বাকি সূচিও দ্রুত চূড়ান্ত হচ্ছে। এখন পর্যন্ত নকআউটের হাইভোল্টেজ বেশ কয়েকটি লাইন-আপ নিশ্চিত হয়ে গেছে, যার মধ্যে ফুটবলপ্রেমীদের মূল আকর্ষণ কাড়ছে ব্রাজিল ও জাপানের মধ্যকার ব্লকবাস্টার ম্যাচটি।

​রাউন্ড অব ৩২ নিশ্চিত হওয়া ৪টি বড় ম্যাচ

  • ​কানাডা বনাম দক্ষিণ আফ্রিকা
  • ​যুক্তরাষ্ট্র বনাম বসনিয়া ও হার্জেগোভিনা
  • ​নেদারল্যান্ডস বনাম মরক্কো
  • ​ব্রাজিল বনাম জাপান

নকআউট নিশ্চিত করা উল্লেখযোগ্য ১৯ দল: কলম্বিয়া, আর্জেন্টিনা, ফ্রান্স, নরওয়ে, জার্মানি, যুক্তরাষ্ট্র, মেক্সিকো, সুইজারল্যান্ড, কানাডা, ব্রাজিল, মরক্কো, দক্ষিণ আফ্রিকা, আইভরি কোস্ট, বসনিয়া ও হার্জেগোভিনা, ইকুয়েডর, নেদারল্যান্ডস, জাপান, সুইডেন এবং অস্ট্রেলিয়া।

বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এর সূচি

২৮ জুন 

দক্ষিণ আফ্রিকা বনাম কানাডা — রাত ১:০০টা 

২৯ জুন

ব্রাজিল বনাম জাপান — রাত ১১:০০টা

জার্মানি বনাম সেরা তৃতীয় দল — রাত ২:৩০টা

নেদারল্যান্ডস বনাম মরক্কো — সকাল ৬:০০টা (৩০ জুন সকাল)

৩০ জুন

আইভরি কোস্ট বনাম গ্রুপ ‘আই’ রানার্স-আপ — রাত ১১:০০টা

গ্রুপ ‘আই’ চ্যাম্পিয়ন বনাম সেরা তৃতীয় দল — রাত ৩:০০টা (১ জুলাই দিবাগত রাত)

মেক্সিকো বনাম সেরা তৃতীয় দল — সকাল ৬:০০টা (১ জুলাই সকাল)

১ জুলাই 

গ্রুপ ‘এল’ চ্যাম্পিয়ন বনাম সেরা তৃতীয় দল — রাত ১০:০০টা

গ্রুপ ‘জি’ চ্যাম্পিয়ন বনাম সেরা তৃতীয় দল — রাত ২:০০টা

যুক্তরাষ্ট্র বনাম বসনিয়া ও হার্জেগোভিনা — সকাল ৬:০০টা (২ জুলাই সকাল)

২ জুলাই

গ্রুপ ‘এইচ’ চ্যাম্পিয়ন বনাম গ্রুপ ‘জে’ রানার্স-আপ — রাত ১:০০টা

গ্রুপ ‘কে’ রানার্স-আপ বনাম গ্রুপ ‘এল’ রানার্স-আপ — ভোর ৫:০০টা (৩ জুলাই ভোর)

সুইজারল্যান্ড বনাম সেরা তৃতীয় দল — সকাল ৬:০০টা (৩ জুলাই সকাল)

৩ জুলাই 

অস্ট্রেলিয়া বনাম গ্রুপ ‘জি’ রানার্স-আপ — রাত ১২:০০টা 

আর্জেন্টিনা বনাম গ্রুপ ‘এইচ’ রানার্স-আপ — ভোর ৪:০০টা (৪ জুলাই ভোর)

গ্রুপ ‘কে’ চ্যাম্পিয়ন বনাম ইকুয়েডর — সকাল ৬:৩০টা (৪ জুলাই সকাল)

আজ রাত ও আগামীকালের ম্যাচগুলোর পর গ্রুপগুলোর চূড়ান্ত অবস্থান অনুযায়ী নির্দিষ্ট প্রতিপক্ষের নামগুলো পুরোপুরি নিশ্চিত হয়ে যাবে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত