ভিসা প্রতারণা চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

আপডেট : ২৬ জুন ২০২৬, ০৬:০৯ পিএম

নীলফামারীতে ভিসা প্রতারণা চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ পুলিষের গোয়েন্দা শাখা (ডিবি)। শুক্রবার (২৬ জুন) দুপুরে তাদে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয় বলে জানান  গোয়েন্দা শাখা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতলুবর রহমান।

গ্রেপ্তাররা হলেন জেলার কিশোরীগঞ্জ উপজেলার নিতাই ইউনিয়নের রাব্বি ইসলাম (২৪), রিফাত ইসলাম ওরফে বৃটিশ (২০),  একই উপজেলার নিতাই বসুনিয়াপাড়ার আনিসুল ইসলাম (১৯) ও সদর উপজেলার বড় সংগলশী খামাতপাড়া এলাকার শান্ত ইসলাম (১৯)।

ওসি মতলুবর রহমান জানান, গ্রেপ্তার ব্যক্তিরা বাড়িতে বসে দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিজ্ঞাপন দিয়ে দেশ ও দেশের বাহিরে অবস্থানরত প্রবাসীদের ভিসা দেওয়ার কথা বলে প্রতারণা করে আসছিলেন। গোপন খবর পেয়ে বৃহস্পতিবার (২৫ জুন) রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এসময়ে তাদের কাছ থেকে প্রতারণা কাজে ব্যবহৃত চারটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার রাতে তাদের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে। শুক্রবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে জানান তিনি।  

×
সর্বশেষ সর্বাধিক পঠিত