৩ গাড়ি উদ্ধার

নারায়ণগঞ্জে সংঘবদ্ধ গাড়ি চোরচক্রের ৩ সদস্য গ্রেপ্তার

আপডেট : ২৭ জুন ২০২৬, ০৩:৪৯ পিএম

নারায়ণগঞ্জের আদালত চত্বর থেকে চুরি হওয়া একটি প্রাইভেট কার উদ্ধারের ঘটনায় অভিযান চালিয়ে সংঘবদ্ধ গাড়ি চোর চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের দেয়া তথ্যের ভিত্তিতে কুমিল্লার নাঙ্গলকোট এলাকা থেকে চুরি হওয়া তিনটি গাড়ি উদ্ধার করা হয়েছে।

শনিবার দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার মো. মিজানুর রহমান মুন্সি। 
তিনি জানান, গত ২৬ জুন সকাল ১১টার দিকে নারায়ণগঞ্জের আদালত চত্বরে পার্কিং করা একটি প্রাইভেট কার চুরির অভিযোগ পায় পুলিশ। অভিযোগের পর ফতুল্লা থানায় মামলা নিয়ে তদন্ত শুরু করে পুলিশ।

তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে চোরচক্রের সদস্যদের গ্রেপ্তার করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে কুমিল্লার নাঙ্গলকোট থেকে তিনটি গাড়ি উদ্ধার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আগে থেকেই একাধিক চুরি ও মাদক মামলা রয়েছে। পুলিশ জানিয়েছে, এটি একটি সংঘবদ্ধ গাড়ি চোরচক্র এবং চক্রের সদস্যরা বিভিন্ন সময় গাড়ি চুরি করে অন্য জেলায় নিয়ে বিক্রি করত।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত