ঝিনাইদহের মহেশপুর সীমান্তে একটি রহস্যজনক ব্যাগ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (২৭ জুন) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার সামন্তা সীমান্ত থেকে ব্যাগটি উদ্ধার করা হয়।
ব্যাগটির মধ্যে ২টি বিদেশি পিস্তল (Made in Italy), ০৪টি ম্যাগাজিন, ০৬ রাউন্ড গুলি এবং ভারতীয় ২৪ বোতল এসকাফ সিরাপ পাওয়া গেছে বলে জানা গেছে।
৫৮ বিজিবি সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বেলেহাটি গ্রামের মো. মোনতাজ আলীর পুকুরের উত্তর পাড়ের জঙ্গলের মধ্যে বিজিবির টহলরত অবস্থায় ২ জন অজ্ঞাত চোরাকারবারী'কে দেখতে পেয়ে ধাওয়া দেয় তারা। সেসময় ওই দুইজন একটি সাদা প্লাস্টিকের বাজারের ব্যাগ ফেলে শুন্য লাইন অতিক্রম করে তারা ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়।
পরে উক্ত সাদা বাজারের ব্যাগ খোলা হলে ব্যাগের মধ্যে একটি কার্টুনের ভেতর ভারতীয় ২৪ বোতল এসকাফ সিরাপ সহ ০২টি বিদেশি পিস্তল, ০৪টি ম্যাগাজিন এবং ০৬ রাউন্ড গুলি পাওয়া যায়।
তিনি আরও জানান, উদ্ধারকৃত অস্ত্র, ম্যাগাজিন, গুলি এবং এসকফ সিরাপ গুলো মহেশপুর থানায় এজাহারের মাধ্যমে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। সীমান্তে অপরাধ দমন ও চোরাচালান রোধে বিজিবির এমন কঠোর নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।