বাঁশখালী গার্লস ডিগ্রি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

আপডেট : ২৮ জুন ২০২৬, ০৫:০৯ পিএম

দক্ষিণ চট্টগ্রামের একমাত্র মহিলা কলেজ বাঁশখালী গার্লস ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা রবিবার (২৮ জুন) দুপুরে অনুষ্ঠিত হয়েছে।

খান বাহাদুর ফাউন্ডেশন পরিচালিত বাঁশখালী গার্লস ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও সাবেক সংসদ সদস্য আলহাজ মাহমুদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক (সচিব) ড. মোহাম্মদ জাকারিয়া।

বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের এনজিও বিষয়ক ব্যুরোর সিনিয়র সহকারী সচিব শরিফ আহমেদ, বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রুহুল আমিন এবং বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক।

কলেজের অধ্যক্ষ মো. জমির উদ্দিন চৌধুরী স্বাগত বক্তব্য দেন। ইংরেজি বিভাগের অধ্যাপক মো. জসিম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মাসুদ সিরাজুল কাদের, বাঁশখালী পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ এস. এম. কিবরিয়া, বাহারছড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ লোকমান, বৈলছড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইব্রাহিম বিন খলিল, শীলকূপ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আকতার হোসেন, কাথারিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. শাহজাহান চৌধুরী, চট্টগ্রাম জজ কোর্টের এপিপি অ্যাডভোকেট নাছির উদ্দিন এবং বিএনপি নেতা মো. ফজলুল কাদের প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে ড. মোহাম্মদ জাকারিয়া বলেন, বর্তমান সরকার শিক্ষা খাতে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। তিনি শিক্ষার্থীদের আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যাওয়ার আহ্বান জানান। একই সঙ্গে তিনি বলেন, কলেজটির উন্নয়ন, এমপিওভুক্তি এবং সরকারি স্বীকৃতির বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে সর্বাত্মক সহযোগিতা করা হবে।

সভাপতির বক্তব্যে আলহাজ মাহমুদুল ইসলাম চৌধুরী বলেন, দক্ষিণ চট্টগ্রামে নারী শিক্ষা পিছিয়ে থাকার বিষয়টি উপলব্ধি করেই তিন একর জমির ওপর এ শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠা করা হয়েছে। তিনি বলেন, কলেজটি বিগত বছরগুলোতে পরীক্ষার ফলাফলে ভালো সাফল্য অর্জন করেছে। কিন্তু রাজনৈতিক প্রতিহিংসার কারণে প্রতিষ্ঠানটি এখনো এমপিওভুক্তি ও সরকারি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত রয়েছে।

তিনি আরও বলেন, দক্ষিণ চট্টগ্রামের একমাত্র মহিলা কলেজ হিসেবে প্রায় ১,৪০০ শিক্ষার্থীর জন্য এখানে প্রয়োজনীয় অবকাঠামো রয়েছে। নারী শিক্ষার প্রসারে প্রতিষ্ঠিত এ কলেজের উন্নয়নে বর্তমান সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত