অস্কারে নতুন ভোটারের আমন্ত্রণ

আপডেট : ২৯ জুন ২০২৬, ০৯:০৪ এএম

চলতি বছরে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মোট ৫২৯ জন শিল্পী, অভিনেতা, পরিচালক, প্রযুক্তিবিদ ও চলচ্চিত্রকর্মীকে সদস্যপদের আমন্ত্রণ জানিয়েছে একাডেমি অ্যাওয়ার্ড বা অস্কার। আমন্ত্রিতদের মধ্যে অভিনেতা জেনা ওর্তেগা, জ্যাকব এলর্ডি, সিমু লিউ, জশ ও’কনর, টেয়ানা টেলর, অ্যান্থনি রামোস, বিল স্কার্সগার্ড, মিয়া গথ, জন বার্নথাল, স্টিফেন ফ্রাইসহ একাধিক আন্তর্জাতিক তারকা রয়েছেন। পাশাপাশি জায়গা পেয়েছেন জ্যাক ক্রেগারের মতো নির্মাতারাও।

সম্প্রতি নতুন সদস্যদের নাম ঘোষণা করেছে বিশ্বের অন্যতম প্রভাবশালী চলচ্চিত্র সংস্থা, অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস (এএমপিএএস)।

এই তালিকায় ভারতের ছয়জন রয়েছে। এর মধ্যে বলিউডের বিখ্যাত পরিচালক, চিত্রনাট্যকার, গীতিকার ও সুরকার বিশাল ভরদ্বাজ। এবার তাকে অ্যাকাডেমির মিউজিক শাখায় সদস্যপদের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।

অ্যাকাডেমির তরফে জানানো হয়েছে, আমন্ত্রিত সকলেই সদস্যপদ গ্রহণ করলে সংস্থার মোট সদস্যসংখ্যা দাঁড়াবে ১১ হাজার ৩১৯। এর মধ্যে ভোটদানের অধিকার থাকবে ১০ হাজার ৩৩৮ জনের। এক দশক আগের তুলনায় যা প্রায় দ্বিগুণ।

উল্লেখ্য, গত বছর অ্যাকাডেমির সদস্যপদের আমন্ত্রণ পেয়েছিলেন ভারতের তিন বিশিষ্ট ব্যক্তিত্ব—অভিনেতা কমল হাসান, আয়ুষ্মান খুরানা এবং নির্মাতা পায়েল কাপাডিয়া। সেই ধারাবাহিকতাই আরও শক্তিশালী হল এ বছর, যখন একসঙ্গে ছয়জন ভারতীয় চলচ্চিত্রকর্মীকে বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ চলচ্চিত্র সংস্থার সদস্য হওয়ার আহ্বান জানানো হল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত