ভারতের নানা ধর্মীয় স্থানে বলিউড স্টার কিড সারা আলি খানের নিয়মিত উপস্থিতি ভক্তদের কাছে সাধারণ এক বিষয়। তবে মন্দির দর্শনে গিয়ে বরাবরই সমালোচনার মুখে পড়েন অভিনেত্রী। এবারেও নেটিজেনরা তাকে তীব্র সম্লাওচনা করেছেন। সামনে এনেছেন ধর্মের বিষয়টিও।
আবারও নিজের স্টাইল স্টেটমেন্ট দিয়ে নজর কাড়লেন সারা। তবে এবার কোনো গ্ল্যামারাস আয়োজন বা সিনেমার প্রচারে নয়, বরং আধ্যাত্মিক সফরের সাজেই প্রশংসা কুড়িয়েছেন তিনি। অসমের বিখ্যাত কামাখ্যা মন্দির দর্শনে গিয়ে অভিনেত্রীকে দেখা গেছে শান্ত, স্নিগ্ধ ও ঐতিহ্যবাহী এক লুকে।
সাদা চিকনকারি সালোয়ার-কামিজে সারা আলি খানের উপস্থিতি মুগ্ধ করেছে ফ্যাশনপ্রেমীদের। লখনউয়ের ঐতিহ্যবাহী চিকনকারি কারুকাজে তৈরি পোশাকে ছিল সরলতার মধ্যেও আভিজাত্যের ছাপ। হালকা মেকআপ ও পরিমিত সাজ তার লুককে আরও মার্জিত ও পরিণত করে তুলেছে।
চিকনকারি ভারতীয় ফ্যাশনের অন্যতম জনপ্রিয় ও নান্দনিক হস্তশিল্প। সূক্ষ্ম সুতোর কারুকাজে তৈরি এই পোশাক ভারী অলঙ্করণ ছাড়াই নিজস্ব সৌন্দর্য প্রকাশ করে। সারার এই নির্বাচনও সেই ঐতিহ্যকে নতুনভাবে সামনে নিয়ে এসেছে।
পাকিস্তানি অভিনেত্রী সাহার হাশমিকে ইমরান হাশমির সঙ্গে তুলনা
ঢাকার বাতাসের মান আজ ‘ভালো’
সবজির পর কাঁঠালেও সাফল্য, চাহিদা মিটিয়ে যাচ্ছে বিভিন্ন জেলায়