গোপালগঞ্জে ঢাকা-খুলনা মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ২৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছেন।
মঙ্গলবার (৩০ জুন) দুপুরে সদর উপজেলার সোনাসুর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, পিরোজপুর থেকে ঢাকাগামী সেবা গ্রিন লাইনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের খাদে পড়ে যায়। এতে বাসের অন্তত ২৫ জন যাত্রী আহত হন।
আহতদের মধ্যে ২০ জনকে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল ও গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের এস, আই নৃপেন চন্দ্র দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল স্থানীয় লোকজনের সহায়তায় আহতদেরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মালদ্বীপে কেয়ার সঙ্গে রহস্যময় তরুণ, ভিডিও ভাইরাল