ডিএমপির বিশেষ অভিযান রাজধানীতে গ্রেপ্তার ৬৮

আপডেট : ০১ জুলাই ২০২৬, ০১:৪৩ পিএম

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিভিন্ন ইউনিটের পরিচালিত বিশেষ অভিযানে রাজধানীর পৃথক পৃথক স্থান থেকে বিভিন্ন অপরাধে জড়িত মোট ৬৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) দিনব্যাপী পরিচালিত এ অভিযানে গ্রেপ্তারদের মধ্যে চারজন তালিকাবহির্ভূত চাঁদাবাজ।

এছাড়া সন্ত্রাসী, দস্যু, ছিনতাইকারী ও ডাকাতি সংশ্লিষ্ট অপরাধে জড়িত ৩৪ এবং মাদক কারবারে জড়িত ৩০ জনকে গ্রেপ্তার করা হয়।

জননিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত