হামের উপসর্গে আরও ১ মৃত্যু

আপডেট : ০১ জুলাই ২০২৬, ০৪:৪১ পিএম

গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত শিশুমৃত্যুর ঘটনাগুলো ঘটেছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ দেখা গেছে এক হাজার ১১৮ শিশুর শরীরে। 

বুধবার (১ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। তবে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হলো মোট ৬২৬ শিশুর। হামে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে আরও ৯৩ শিশু। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে মোট ৭১৯ শিশু মারা গেছে।

এ ছাড়া, ২৪ ঘণ্টায় ১৬৭ শিশু হামে আক্রান্ত হয়েছে, আর হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা ৯৫১। এই সময়ে ৮৮২ শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে, আর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৯০৮ শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা এক লাখ দুই হাজার ২৮, আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১২ হাজার ১৩২। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ৮৫ হাজার ৫০৯ রোগী, তাদের মধ্যে ৮১ হাজার ৮৮২ জন ছাড়পত্র পেয়ে বাড়ি ফিরেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত