গানে নয় স্পেসএক্সে বিনিয়োগ, কত লাভ করলেন সুগা

আপডেট : ০১ জুলাই ২০২৬, ০৯:১৮ পিএম

দক্ষিণ কোরিয়ার পপ ব্যান্ড বিটিএস সদস্য সুগা ইল মাক্সের স্পেসএক্সে বিনিয়োগ করে নিজের প্রাথমিক বিনিয়োগের প্রায় ২০ থেকে ৪০ গুণ লাভ করেছেন বলে জানা যায়।

দক্ষিণ কোরিয়ার সংবাদমাধ্যম ইডেইলি জানিয়েছে, সুগা সরাসরি নয়, দেশটির ভেঞ্চার ক্যাপিটাল প্রতিষ্ঠান লিংক অ্যাসেট পার্টনার্সে মাধ্যমে স্পেসএক্সে বিনিয়োগ করেন। প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরেই স্পেসএক্সে বিনিয়োগকারী বিভিন্ন প্রতিষ্ঠানের একটি হিসেবে পরিচিত।

প্রতিবেদন অনুযায়ী, এই বিনিয়োগ ২০২২ সালের আগেই করা হয়েছিল। তবে ঠিক কোন সময়ে তিনি বিনিয়োগ করেন বা কত অর্থ বিনিয়োগ করেছিলেন, সে বিষয়ে কোনো তথ্য প্রকাশ করা হয়নি। তাই তাঁর প্রকৃত লাভের পরিমাণও এখনো অজানা।

বিশ্লেষকদের মতে, সময়টা যদি ২০২০ বা ২০২১ সালের মধ্যে হয়ে থাকে, তাহলে সুগার বিনিয়োগের মূল্য কয়েক গুণ বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ, ২০২০ সালে স্পেসএক্সের বাজারমূল্য ছিল প্রায় ৪৬ বিলিয়ন মার্কিন ডলার। এক বছরের মধ্যেই তা বেড়ে ১০০ বিলিয়ন ডলারে পৌঁছায়।

বর্তমানে, সুগা ও বিটিএসের অন্য ছয় সদস্য ‘আরিরাং ওয়ার্ল্ড ট্যুর’এর অংশ হিসেবে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। স্পেনের পর, দলটি বেলজিয়াম, ইংল্যান্ড, জার্মানি ও ফ্রান্স সফর করবে এবং ইউরোপীয় পর্বে তারা মোট ১০টি পারফরম্যান্স করবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত