বাড়ির আঙ্গিনায় গাঁজা গাছ লাগিয়ে ধরা যুবক

আপডেট : ০২ জুলাই ২০২৬, ০২:০৯ পিএম

টাঙ্গাইলের ভূঞাপুরে অভিযান চালিয়ে বাড়ির আঙ্গিনা থেকে ১১টি গাঁজা জব্দ করেছে পুলিশ। এসময় আল আমিন নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বৃহস্পতিবার (২ জুলাই) সকালে উপজেলার বলরামপুর পশ্চিমপাড়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার আল আমিন (৩৫) ওই গ্রামের মৃত বাদশাহ মিয়ার ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিদর্শক (এসআই) মোহাম্মদ রাশিদুল ইসলাম জানান, প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে বাড়ির আঙ্গিনায় গাঁজা চাষ করছে আল আমিন, এমন খবর পেয়ে বৃহস্পতিবার সকালে উপজেলার বলরামপুর এলাকায় অভিযান চালানো হয়। এসময় ১১টি গাঁজা গাছ জব্দ ও আল-আমিনকে গ্রেপ্তার করা হয়।

এঘটনায় ভূঞাপুর থানায় একটি নিয়মিত মাদক মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত