রূপগঞ্জে ৪ মাদক বিক্রেতা ও সেবনকারীকে বিনাশ্রম কারাদণ্ড

আপডেট : ০২ জুলাই ২০২৬, ০৫:৫১ পিএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদক বিক্রি ও সেবনের দায়ে চার যুবককে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।

বৃহস্পতিবার (২ জুলাই) বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুল ইসলাম জয় এ দন্ড প্রদান করেন।

দন্ডপ্রাপ্তরা হলেন- রূপসী প্রধান বাড়ি এলাকার ‌ আলী হোসেনের ছেলে মুন্না, বারিয়ারটেক এলাকার মেহের উদ্দিনের ছেলে মৃদুল হাসান, টেকনোয়াদ্দা এলাকার ইসমাইলের ছেলে সাকিব ও সিরাজুল ইসলামের ছেলে যুবরাজ মিয়া।

পুলিশ জানায়, দণ্ডপ্রাপ্ত ওই চারজন বেশ কিছুদিন ধরেই ইয়াবা ও গাঁজা বিক্রি এবং সেবন করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবা ট্যাবলেট ও গাঁজাসহ তাদের চারজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। আদালত অভিযুক্তরা তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ স্বীকার করেন। পরে শুনানিতে বিচার-বিশ্লেষণ করে তাদের প্রতি জনকে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। দণ্ডপ্রাপ্তদের নারায়ণগঞ্জ জেলা কারাগারে পাঠিয়েছে পুলিশ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত