বুলডোজারের চাপায় রাজধানীতে অজ্ঞাত নারীর মৃত্যু

আপডেট : ০৩ জুলাই ২০২৬, ১২:২৩ এএম

রাজধানীর লালবাগের বেড়িবাঁধ এলাকায় বুলডোজারের চাপায় অজ্ঞাতপরিচয় (৬০) এক নারী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে বেড়িবাঁধ ঘোড়াপট্টি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।

লালবাগ থানার উপপরিদর্শক (এসআই) আনিসুর রহমান জানান, সন্ধ্যার দিকে ওই নারী বেড়িবাঁধে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় বুলডোজারের চাপায় ঘটনাস্থলে মারা যান তিনি। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, ওই নারী ভিক্ষাবৃত্তি করতেন। তার পরিচয় পাওয়া যায়নি। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত