নীতি নৈতিকতা নিয়ে ব্যবসা করলে ব্যর্থতা আসে না

আপডেট : ০৪ জুলাই ২০২৬, ০৯:৩০ পিএম

নীতি নৈতিকতা নিয়ে ব্যবসা করলে কখনো ব্যর্থতা আসে না। তাই সততা, নিষ্ঠা, ন্যায়পরায়ণতা এবং দক্ষতা, বিচক্ষণতা, নিষ্ঠা ও পরিকল্পনার আলোকে ব্যবসা পরিচালনার জন্য আহ্বান জানিয়েছেন ব্যবসায়ী নেতারা।

শনিবার (৪ জুলাই) রাজধানীর একটি কনভেনশন হলে ইন্ডাস্ট্রিয়ালিস্ট বিজনেসমেন অ্যান্ড ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের (আইবি ডব্লিউ এফ) জেলা-মহানগরীর সভাপতি-সেক্রেটারি সম্মেলনে এ আহ্বান জানান তারা।

সম্মেলনে সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মো. শহিদুল ইসলাম। সঞ্চালনা করেন জেনারেল সেক্রেটারি ডা. আনোয়ারুল আজীম। সম্মেলনে সারা দেশ থেকে সাড়ে তিন শতাধিক মহানগর ও জেলা সভাপতি-সেক্রেটারি এবং ব্যবসায়ী প্রতিনিধিরা অংশ নেন।

অনুষ্ঠানে ব্যবসা উন্নয়ন বিষয়ে গুরুত্বপূর্ণ ও দিক নির্দেশনামূলক আলোচনা করেন গ্লোবাল এন্টারপ্রেনার নেটওয়ার্ক বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ড. কে এম হাসান রিপন, ট্যাক্স ভ্যাট ও কোম্পানি আইন বিষয়ে আলোচনা করেন অ্যাডভোকেট ইমতিয়াজুল ইসলাম, উদ্যোক্তা তৈরির উদ্যোগের বিষয় নিয়ে আলোচনা করেন গোলাম সরোয়ার সাঈদ।

এ সময় আরও উপস্থিত ছিলেন, সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি ও চট্টগ্রাম অঞ্চলের পরিচালক ডা.একেএম ফজলুল হক, ঢাকা মহানগরী উত্তরের সভাপতি আনোয়ারুল ইসলাম রাজু, কেন্দ্রীয় অফিস সম্পাদক ইঞ্জিনিয়ার ফারুক আহমেদ, প্রশিক্ষণ গবেষণা ও আইটি সম্পাদক মো. আমিনুর রহমান, অর্থ সম্পাদক হুমায়ুন কবির পাটোয়ারী প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত