চলন্ত মাই‌ক্রোবাসে আগুন, পুড়ে ছাই

আপডেট : ০৫ জুলাই ২০২৬, ০৫:৩৪ পিএম

চট্টগ্রামের বাঁশখালীতে একটি চলন্ত মাই‌ক্রোবাস হঠাৎ আগুন লেগে পুড়ে গেছে। ত‌বে এ ঘটনায় কোনো যাত্রী কিংবা চালক হতাহত না হ‌লেও গা‌ড়ি‌তে কয়জন যাত্রী ছিল তা জানা যায়‌নি। র‌বিবার (৫ জুলাই) দুপুর ৩টার দি‌কে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মনছুরিয়া বাজারের উত্তরপাশে এ ঘটনা ঘটে।

গা‌ড়ির মা‌লিক আহমদুল্লাহ জানান, দুপুরে ঘটনাস্থলে মাই‌ক্রোবাসটি পৌঁছে হঠাৎ আগু‌ন ধরে যায়। সঙ্গে সঙ্গে চালকসহ অন‌্যরা গা‌ড়ি থে‌কে নে‌মে যান। পরে বাঁশখালী  ফায়ার স্টেশনে খবর দি‌লে স্টেশন অফিসার মিজানুর রহমানের নেতৃ‌ত্বে দু‌টি ইউনিট ঘটনাস্থ‌লে এসে প্রায় ৩০‌মি‌নিট পর আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে গা‌ড়ির অধিকাংশ পুঁ‌ড়ে যায়।

বাঁশখালী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মিজানুর রহমান ব‌লেন, খবর পে‌য়ে আমরা দ্রুত ঘটনাস্থ‌লে গি‌য়ে কিছু সম‌য়ের ম‌ধ্যে আগুন নিয়ন্ত্রণে নি‌য়ে আসি। প্রাথ‌মিকভা‌বে গা‌ড়ির এসির গ‌্যাস থে‌কে আগুনের সূত্রপাত হ‌তে পা‌রে বলে ধারণা করা হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত