মিরপুরে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ২৬

আপডেট : ০৫ জুলাই ২০২৬, ০৫:৪৭ পিএম

রাজধানীর মিরপুর মডেল থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ২৬ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। নিয়মিত মামলা, গ্রেপ্তারি পরোয়ানা এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়।

রবিবার (৫ জুলাই) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।

গ্রেফতাররা হলো- ডালিম মোল্যা (২২), সুমন ইসলাম মাসুদ (২০), জিয়া (৩৪), আমিনুল ইসলাম (৫০), বুলবুল মিয়া (৩৫), মো. জাকির (৩৯), রাজু (২৭), মো. সোহেল রানা (২২), মো. রাজু (১৯), মো. আলামিন (২৬), মো. রফিকুল ইসলাম (৩০), মো. ইউসুফ (৫০), শিহাব মোল্লা (২৩), মো. সিরাজ (১৯), মো. তৌহিদুল ইসলাম সজিব (২১), মো. কামরুল ইসলাম (২৫), মো. আলমগীর হোসেন (৪৫), মিশর কুমার পাল (২৪), মো. মাহফুজ (২০), মো. শাহীন ওরফ বাবু (২৪), মো. লিটন গাজী (৪৩), মো. রাহেল (২৪), আপন হোসেন (২৬), মোশারফ হোসেন মেহেদী (২৬), আনোয়ার হোসেন চৌধুরী ও মো. ইয়াছিন আহম্মেদ (২২)।

মিরপুর মডেল থানা সূত্রে জানা যায়, আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ কার্যক্রম নিয়ন্ত্রণে পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করে আদালতে পাঠানো হয়েছে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত