কসবায় ২৫ প্রতিবন্ধীকে হুইল চেয়ার দিল জামায়াত

আপডেট : ০৫ জুলাই ২০২৬, ০৬:৫০ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় শারীরিক প্রতিবন্ধী ও অসহায় ২৫ ব্যক্তির মাঝে হুইল চেয়ার বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও কসবা-আখাউড়া উপজেলা উন্নয়ন ফোরামের চেয়ারম্যান মো. আতাউর রহমান সরকার উপস্থিত থেকে এসব হুইল চেয়ার বিতরণ করেন। কসবা মডেল মসজিদ কমপ্লেক্সের মিলনায়তনে রবিবার (৫ জুলাই দুপুরে আয়োজিত অনুষ্ঠানে তিনি প্রতিবন্ধীদের হাতে হুইল চেয়ার তুলে দেন।

অনুষ্ঠানে সভাতিত্ব করে সমাজসেবক ফরিদ উদ্দিন আহমেদ। হাফেজ মাওলানা নুরুল আমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কসবা উপজেলা চেয়ারম্যান প্রার্থী কাজী ইয়াকুব আলী, কসবা পৌরসভা মেয়র প্রার্থী কাজী সিরাজুল ইসলাম, আখাউড়া উপজেলা চেয়ারম্যান প্রার্থী ইকবাল হোসেন ভুঁইয়া, আখাউড়া পৌরসভা মেয়র প্রার্থী বোরহান উদ্দিন খান।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মো. আতাউর রহমান সরকার বলেন, এখানে যারা অংশগ্রহণ করেছে, অসুস্থ হলেও তারা আমাদের ভাই-বোন। এ অবস্থায় তাদের পাশে দাঁড়ানো নৈতিক, সামাজিক এবং ঈমানি দায়িত্ব মনে করি।

তিনি আরও বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সবসময় মানুষের পাশে থেকে বিভিন্নভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে এবং মানবিক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। তিনি প্রতিবন্ধীদের উদ্দেশ্যে বলেন, প্রতিবন্ধকতা কখনো মানুষের অগ্রযাত্রার বাধা হতে পারে না; সমাজের সহযোগিতা ও আত্মবিশ্বাস থাকলে জীবনের পথে এগিয়ে যাওয়া সম্ভব।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত