খুলনা রেঞ্জে নতুন ডিআইজি মোস্তাফিজুর রহমান

আপডেট : ০৬ জুলাই ২০২৬, ১০:১৪ এএম

খুলনা রেঞ্জে নতুন ডেপুটি ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (ডিআইজি) পদে দায়িত্ব পেয়েছেন বরিশাল রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে রবিবার (৫ জুলাই)  এই বদলির আদেশ জারি করা হয়। প্রজ্ঞাপনে বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন ছয় কর্মকর্তাকে বদলি করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, খুলনা রেঞ্জের ডিআইজি মো. রেজাউল হককে শিল্পাঞ্চল পুলিশের ডিআইজি, বরিশাল রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমানকে খুলনা রেঞ্জের ডিআইজি, স্পেশাল ব্রাঞ্চের (এসবি) ডিআইজি মো. ইকবাল হোসেনকে ঢাকা রেঞ্জের ডিআইজি, বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) কমিশনার (ডিআইজি) মো. আশিক সাঈদকে রাজশাহী রেঞ্জের ডিআইজি, পুলিশ অধিদপ্তরের ডিআইজি আবু রায়হান মুহাম্মদ সালেহকে বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) কমিশনার (ডিআইজি) এবং রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহানকে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) ডিআইজি পদে বদলি করা হয়।

জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত