রাজধানীর কাওলায় শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ

আপডেট : ০৬ জুলাই ২০২৬, ০৮:০৫ পিএম

রাজধানীর দক্ষিণখান কাওলা এলাকায় ২ বছর বয়সি এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ পাওয়া গেছে। নিপীড়নের শিকার অসুস্থ ওই শিশুকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় যার বিরুদ্ধে অভিযোগ, সেই ছেলে শিশুটির বয়সও ১০ বছর। সোমবার (৬ জুলাই) দুপুরের দিকে রাজধানীর দক্ষিণখান কাওলা টেকবাড়ি এলাকার একটি বাসায় ওই ঘটনা ঘটে।

হাসপাতালে শিশুটির মা জানান, তারা ওই বাসায় ভাড়া থাকেন। শিশুটির বাবা  তার ভূমিষ্ঠের আগেই তার মাকে ছেড়ে অন্যত্র চলে গেছে। একমাত্র মেয়ে শিশুটিকে নিয়ে ওই বাসায় একাই থাকেন। অন্যের বাসায় কাজ করেন তিনি। কাজে গেলে শিশুটিকে একাই বাসায় রেখে যান।

তিনি আরও জানান, সোমবার দুপুরে শিশুটিকে বাসায় রেখে কাজে চলে যান তিনি। এরপর বেলা আড়াইটার দিকে বাসায় ফিরে দেখেন, শিশুটির পড়নের জামা ভেজা এবং রক্তমাখা। তখন শিশুটির কাছ থেকে জানতে পারেন, পাশের বাসার ১০ বছর বয়সি আরেক ছেলে শিশু তাকে যৌন নিপিড়ন করেছে। তাৎক্ষণিকভাবে শিশুটিকে প্রতিবেশীদের সহায়তায় প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে পরবর্তীতে ঢাকা মেডিকেলে নিয়ে ভর্তি করান।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি বিভাগের কর্তব্যরত চিকিৎসক জানান, শিশুটির যৌনাঙ্গে ইনজুরি রয়েছে। তাকে ভর্তি রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।

এদিকে, দক্ষিণখান থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম জানান, শিশু যৌন নিপীড়নের খবর পেয়েছি। তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে। ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে।

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত