ঠাকুরগাঁওয়ে ১ দফা দাবি

৩ জেলার প্রাণিসম্পদ বিভাগে এআই টেকনিশিয়ানদের ধর্মঘট

আপডেট : ০৮ জুলাই ২০২৬, ০৩:৪৭ পিএম

চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্ট কালের কর্মবিরতীতে থাকা ঠাকুরগাঁওয়ের প্রাণিসম্পদ বিভাগের মাঠ পর্যায়ের এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট চলছে। বুধবার (৮ জুলাই) সকাল ১১টায় শহরের জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রের সামনে কর্মসূচির অংশ হিসেবে মানববন্ধন পালন করে ঠাকুরগাঁও, পঞ্চগড় ও দিনাজপুর জেলার শতাধিক এআই টেকনিশিয়ানরা।

এসময় বক্তারা বলেন, দীর্ঘ ৩০ বছর ধরে সারা দেশের মাঠ পর্যায়ে গবাদি প্রাণীর জাত উন্নয়নে ৫ হাজার ২৭২ এআই টেকনিশিয়ান বিনা পারিশ্রমে কাজ করে যাচ্ছে। সরকার বিভিন্ন সময় চাকরি স্থায়ীকরণের প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবায়ন হয়নি। গত ১ জুলাই থেকে এক দফা দাবিতে সারা দেশের টেকনিশিয়ানরা অনির্দিষ্টকালের কর্মবিরতী পালন করছে।

একদফা দাবি বাস্তবায়নে প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত কর্মবিরতী অব্যহত থাকবে বলে জানান তারা।

কর্মসূচিতে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রাণিসম্পদ এআই টেনিশিয়ান কল্যাণ সমিতি ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক আবু সাইদ, দিনাজপুর জেলার সভাপতি সেলিম বাদশা, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, পঞ্চগড় জেলার সভাপতি আইবুল ইসলাম, সাধারণ সম্পাদক সুলতান ইসলাম প্রমুখ। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত