ধানে চারা রোপনের সময় বজ্রপাতে ছেলের মৃত্যু, বাবা আহত

আপডেট : ০৮ জুলাই ২০২৬, ০৪:২৩ পিএম

দিনাজপুরের ফুলবাড়ীতে মাঠে কাজ করার সময় বজ্রপাতে গোপাল হোসেন নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ সময় তার বাবা মোখলেছার রহমান গুরুতর আহত হন। বুধবার (৮ জুলাই) সকাল ১১টার দিকে উপজেলার ভাটপাইল নয়াপাড়া নন্দি গ্রামের মাঠে এ ঘটনা ঘটে।

মৃত গোপাল হোসেন (৪০) ও আহত মোখলেছার রহমান (৬০) উপজেলার ভাটপাইল নয়াপাড়ার গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানায়, বাবা-ছেলে মিলে মাঠে আমন ধানে চারা রোপন করছিলেন। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই ছেলে গোপাল হোসেন মারা যান। এ সময় বাবা মোখলেছার রহমানকে আহত হন। পরে তাকে উদ্ধার করে দিনাজপুর মেডিকেলে কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহমদ হাছান ঘটনা সত্যতা নিশ্চিত করেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত