ট্রাম্প

হরমুজে মাইনসুইপার পাঠাবে ন্যাটো

আপডেট : ০৯ জুলাই ২০২৬, ০৭:০০ এএম

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন ন্যাটো সদস্য দেশগুলো হরমুজ প্রণালিতে মাইন অপসারণকারী বিশেষ জাহাজ বা মাইন্সুইপার মোতায়েন করবে। বুধবার (৮জুলাই) আল- জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

চলমান ন্যাটো শীর্ষ সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে ট্রাম্প জানান, বাণিজ্যিক নৌ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে ন্যাটোর মিত্র দেশগুলো এই পদক্ষেপ নিতে যাচ্ছে। তবে মার্কিন প্রেসিডেন্টের এই বক্তব্যের পর ন্যাটোর অন্যান্য মিত্র দেশগুলোর পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো তথ্য পাওয়া যায়নি।

তবে কৌশলগত এই জলসীমায় বিদেশি নৌবাহিনীর যেকোনো সামরিক উপস্থিতি ও আন্তর্জাতিক অভিযানের বিরুদ্ধে বারবার কড়া হুঁশিয়ারি জানিয়ে আসছে ইরান। হরমুজ প্রণালিতে বিদেশি সামরিক উপস্থিতি মধ্যপ্রাচ্যের আঞ্চলিক উত্তেজনা ও নিরাপত্তা ঝুঁকি আরও বাড়িয়ে তুলবে বলে তেহরান।

এদিকে হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে ইরানে দ্বিতীয় রাতের মতো বড় ধরনের বিমান হামলা শুরু করেছে মার্কিন সামরিক বাহিনী। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরাসরি নির্দেশে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এই অতিরিক্ত সামরিক অভিযান পরিচালনা করছে বলে জানা গেছে।

অন্যদিকে এই হামলার প্রেক্ষিতে ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি এবং খাতাম আল-আনবিয়া যৌথ সামরিক সদর দপ্তর থেকে যুক্তরাষ্ট্রকে কঠোর ভাষায় সতর্ক করা হয়েছে। ইরানি কর্মকর্তারা এই মার্কিন হামলাকে দ্বিপাক্ষিক সমঝোতা স্মারকের চরম লঙ্ঘন বলে অভিহিত করেছেন। একই সঙ্গে ইরানের সশস্ত্র বাহিনী মার্কিন এই আগ্রাসনের বিরুদ্ধে অত্যন্ত শক্তিশালী এবং ‘দাঁতভাঙা জবাব’ দেওয়ার হুঁশিয়ারি উচ্চারণ করেছে, যার ফলে মধ্যপ্রাচ্যে পূর্ণাঙ্গ যুদ্ধ শুরুর আশঙ্কা আরও ঘনীভূত হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত