বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় শাহরিয়ার করিম নামে কার্যক্রম নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগ এক নেতাকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ। বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্তকর্মকর্তা (ওসি) সাইফুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
বুধবার (৮ জুলাই) সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করো হয়।
গ্রেপ্তার শাহরিয়ার করিম (৪৫) ঝিনাইদহের উকিলপাড়া এলাকার রবিউল করিমের ছেলে ও ঝিনাইদহ জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি।
ইমিগ্রেশন পুলিশ জানায়, ভারতে পালিয়ে যাওয়ার সময় স্বেচ্ছাসেবক লীগ নেতা শাহরিয়ার করিম ইমিগ্রেশনের কার্যক্রম সম্পন্ন করতে তার পাসপোর্ট ডেস্কে জমা দিলে তার নাম স্টপলিস্টে রয়েছে বলে শনাক্ত হয়। পরে তাকে ইমিগ্রেশন পুলিশ হেফাজতে নেওয়া হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তার বিরুদ্ধে ঝিনাইদহ থানায় সন্ত্রাস বিরোধী একটি মামলা বিচারাধীন রয়েছে। যে কারণেই তার নাম ইমিগ্রেশন স্টপলিস্টে অন্তর্ভুক্ত করা হয়েছিল। পরে তাকে বেনাপোল পোর্ট থানায় সোর্পদ করা হয়।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন জানান, গ্রেপ্তার শাহরিয়ার করিমের বিরুদ্ধে মামলা থাকায় ঝিনাইদহ থানা পুলিশের কাছে তাকে সোর্পদ করা হয়েছে।