আর্জেন্টিনার ২১০তম স্বাধীনতা দিবস উদ্‌যাপন মেসিদের

আপডেট : ০৯ জুলাই ২০২৬, ০৫:০১ পিএম

ফিফা বিশ্বকাপে নিজেদের মুকুট ধরে রাখার মিশন নিয়ে যুক্তরাষ্ট্রে থাকা আর্জেন্টিনা দল মাঠের লড়াইয়ের মাঝেই দেশের ২১০তম স্বাধীনতা দিবস উদ্‌যাপন করেছে। বৃহস্পতিবার ৯ জুলাই কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের মুখোমুখি হওয়ার প্রস্তুতি পর্বের ফাঁকেই দেশবাসীকে শুভ স্বাধীনতা দিবস জানিয়ে একটি আন্তরিক শুভেচ্ছা বার্তা পাঠিয়েছে লিওনেল স্কালোনির দল।

সামাজিক যোগাযোগ মাধ্যম 'এক্স'-এ আর্জেন্টিনা ফুটবল দলের এই পোস্টে শামিল হয়ে বিশ্বজুড়ে থাকা লাখো আলবিসেলেস্তে সমর্থক দেশের অন্যতম প্রধান এই জাতীয় দিনটি উদ্‌যাপন করছেন।

১৮১৬ সালের ৯ জুলাই টুকুমান কংগ্রেসের ঐতিহাসিক ঘোষণার মাধ্যমে স্প্যানিশ রাজতন্ত্রের হাত থেকে মুক্ত হয়ে স্বাধীন দেশ হিসেবে আত্মপ্রকাশ করেছিল আর্জেন্টিনা। প্রতি বছর এই দিনটিকে সামরিক প্যারেড, জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ঐতিহ্যবাহী খাবারের মাধ্যমে উদ্‌যাপন করে আর্জেন্টাইনরা।

এবারের স্বাধীনতা দিবসটি আর্জেন্টিনার নাগরিকদের জন্য বাড়তি আনন্দ ও উন্মাদনা নিয়ে এসেছে, কারণ দেশের ফুটবল দল রয়েছে দুর্দান্ত ফর্মে। এখন পর্যন্ত খেলা ৫টি ম্যাচের সবকটিতেই জিতে কোয়ার্টার ফাইনালে পা রেখেছে বিশ্বচ্যাম্পিয়নরা। টুর্নামেন্টে ইতিমধ্যে তারা ১৪টি গোল করেছে—যা ফ্রান্সের সাথে যৌথভাবে চলতি বিশ্বকাপের সর্বোচ্চ।

আর এই বিশ্বজয়ের অভিযানের প্রধান কাণ্ডারি ৩৯ বছর বয়সী অধিনায়ক লিওনেল মেসি। চলতি আসরে তিনি ইতিমধ্যে ৮টিলিওনেল মেসি গোল করে ফেলেছেন, যা তাঁর ক্যারিয়ারে যেকোনো একক বিশ্বকাপে সর্বোচ্চ। এর পাশাপাশি প্রথম খেলোয়াড় হিসেবে বিশ্বকাপের টানা ৯টি ম্যাচে গোল করার এক অবিশ্বাস্য বিশ্বরেকর্ডও নিজের করে নিয়েছেন এলএম১০।

সামনে সুইজারল্যান্ড: মনে পড়ছে ২০১৪ সালের স্মৃতি

আগামী ১২ জুলাই (স্থানীয় সময়) কানসাস সিটিতে সেমিফাইনালের টিকিট পাওয়ার লড়াইয়ে সুইজারল্যান্ডের মুখোমুখি হবে লাতিন পরাশক্তিরা। এই ম্যাচটি দুই দলের সমর্থকদের মনে করিয়ে দিচ্ছে ২০১৪ সালের ব্রাজিল বিশ্বকাপের নকআউট পর্বের স্মৃতি। সেবার শেষ ১৬-র ম্যাচে অতিরিক্ত সময়ে আনহেল ডি মারিয়ার করা একমাত্র জয়সূচক গোলে সুইজারল্যান্ডকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছিল আর্জেন্টিনা।

সুইসদের হারাতে পারলে গত ৪টি বিশ্বকাপের মধ্যে তৃতীয়বারের মতো সেমিফাইনালে পা রাখবে আর্জেন্টিনা। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত