বড়াইগ্রামে ট্রাকের ধাক্কায় ইজিবাইকচালক নিহত

আপডেট : ০৯ জুলাই ২০২৬, ০৫:০২ পিএম

নাটোরের বড়াইগ্রামে মালবাহী ট্রাকের ধাক্কায় রান্টু মিয়া নামে এক ইজিবাইকচালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে নাটোর-পাবনা মহাসড়কে গোপালপুর সরকারের ঢালান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ঝান্টু মিয়া (২৮) উপজেলার গড়মাটি গ্রামের তফেজউদ্দিন ছেলে।

বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, দুপুরে রান্টু মিয়া তার ইজিবাইকে দুইজন যাত্রী নিয়ে গড়মাটি থেকে রাজাপুর বাজারে যাচ্ছিলেন। পথে সরকারের ঢালান এলাকায় বিপরীতদিক থেকে আসা একটি মালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ইজিবাইকটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ইজিবাইকের চালক নিহত হন। এঘটনা দুই যাত্রী আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।   

×
সর্বশেষ সর্বাধিক পঠিত