দেশের সব এমপিওভুক্ত বেসরকারি মাদ্রাসার প্রতিষ্ঠান প্রধানদের মেমিস (MEMIS) সফটওয়্যারের ইউজার আইডি ও পাসওয়ার্ড সর্বোচ্চ সতর্কতার সঙ্গে সংরক্ষণ ও ব্যবহার করার নির্দেশ দিয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর।
এ নির্দেশনা লঙ্ঘন করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ জুলাই) মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক (প্রশাসন) মো. শামিউল ইসলাম প্রামানিক স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এমপিওভুক্ত বেসরকারি মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা প্রতিষ্ঠান প্রধানদের পাঠানো তথ্যের ভিত্তিতে মেমিস সফটওয়্যারে যাচাই-বাছাই শেষে পরিশোধ করা হয়। ফলে সফটওয়্যারের ইউজার আইডি ও পাসওয়ার্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এর গোপনীয়তা রক্ষা করা প্রতিষ্ঠান প্রধানের বাধ্যতামূলক দায়িত্ব।
এতে আরও বলা হয়, কোনো অবস্থাতেই ইউজার আইডি ও পাসওয়ার্ড অন্য কারও কাছে হস্তান্তর করা যাবে না। প্রতিষ্ঠান প্রধানদের নিজ দায়িত্বে এসব তথ্য নিরাপদে সংরক্ষণ ও ব্যবহার করতে হবে।
অধিদপ্তর জানিয়েছে, ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহারে অনিয়ম বা এ-সংক্রান্ত কোনো অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানের বিরুদ্ধে বিধিমোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
মিসর ম্যাচে 'ডাকাতি হয়েছে'- মামদানির মন্তব্য ভাইরাল