মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার মাইন্ড নয়ন গ্রেপ্তার

আপডেট : ১০ জুলাই ২০২৬, ০৫:৫৮ পিএম

অবশেষে মাগুরার অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্ট আমিনুল ইসলাম নয়নকে (২৪) গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১০ জুলাই) ভোর রাতে তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। তার কাছে থাকা জুয়ায় ব‌্যবহৃত ৫টি মোবাইল ও ৯টি সিম জব্দ করা হয়েছে। ওই সিমের মাধ্যমে সে এযাবত ৩ কোটি ২১ লাখ ৬০ হাজার টাকা লেনদেন করেছে। আটক আমিনুল ইসলাম মাগুরা শহরস্থ ভিটাসাইর এলাকার লাল্টু শিকদারের ছেলে।  

পুলিশ সূত্রে জানা গেছে, আমিনুল ইসলাম মোবাইলের মাধ্যম মাগুরাসহ দেশের বিভিন্ন স্থান হতে যুবকদেরকে মোবাইল গেমের মাধ্যমে জুয়ায় আসক্ত করতো। পাশাপাশি সাধারণ মানুষের টাকা পয়সা হাতিয়ে নিতো। দ্রুত ধনী হওয়ার আশায় অনেকেই সর্বস্ব হারিয়ে ঋণগ্রস্ত হয়ে পড়েন। এর ফলে সমাজে পারিবারিক অশান্তি, আর্থিক সংকট, অপরাধ প্রবণতা এবং তরুণ সমাজের নৈতিক অবক্ষয় দিনদিন বেড়েই চলেছে।

এ বিষয়ে মাগুরা থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন জানান, মাগুরা পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন ইতিমধ্যে এ জেলায় মাদক ও জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে। তারই ধারাবাহিকতায় গত রাতের অভিযানে আমিনুল ইসলাম নয়নকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানকালে তার কাছে থাকা জুয়ায় ব‌্যবহৃত ৫টি মোবাইল ও ৯টি সিম জব্দ করা হয়েছে। সেই সিমের মাধ্যমে সে এযাবত টাকা লেনদেন করেছে। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা হয়েছে। অনলাইন জুয়া কখনোই আয়ের পথ হতে পারে না বরং নিঃসন্দেহে এটি একটি ধ্বংসের ফাঁদ। এ জাতীয় অভিযান চলমান থাকবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত