গাইবান্ধায় তিস্তাসহ ২ নদীর পানি কমছে, করতোয়ায় বাড়ছে

আপডেট : ১১ জুলাই ২০২৬, ০১:৪৯ পিএম

গাইবান্ধায় তিস্তা, ব্রহ্মপুত্র ও ঘাঘট নদীর পানি কমতে শুরু করেছে। তবে এসব  নদীর ডান তীরে ভাঙন অব্যাহত রয়েছে। এদিকে গতকাল থেকে করতোয়া নদীর পানি বাড়ছে। এতে করতোয়ার অববাহিকার নিম্মাঞ্চল গুলো ডুবতে শুরু করেছে। জেলার সবগুলো নদ-নদীর পানি বিপৎসীমার নিচে অবস্থান করছে। এদিকেগত ২৪ ঘণ্টায় জেলায় বৃষ্টি হয়েছে ৫৩ মিলিমিটার।

শনিবার (১১ জুলাই) গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ড (পাউবো) নিয়ন্ত্রণকক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘন্টায় ব্রহ্মপুত্র নদের পানি ফুলছড়ি উপজেলার তিস্তামুখঘাট পয়েন্টে ৯ সেন্টিমিটার, ঘাঘট নদীর পানি জেলা শহরের নতুন ব্রিজ পয়েন্টে শুন্য (০০) সেন্টিমিটার এবং তিস্তা নদীর পানি রংপুরের কাউনিয়া পয়েন্টে ১৯ সেন্টিমিটার হ্রাস পেয়েছে।

এদিকে গত ২৪ ঘন্টায় করতোয়ার পানি গোবিন্দগঞ্জ উপজেলার চকরহিমাপুর পয়েন্টে ৪২ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে।

শুক্রবার (১০ জুলাই) বেলা ১২ টা থেকে আজ শনিবার (১১ জুলাই) বেলা ১২টা পর্যন্ত এই পরিমাণ পানি বৃদ্ধি ও হ্রাস পেয়েছে। জেলায় গত ২৪ ঘন্টায় ৫৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সব গুলো নদ-নদীর পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল।

এসব বিষয়ে পাউবোর গাইবান্ধা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী শরিফুল ইসলাম জানান, গতকাল রাত থেকে থেমে থেমে বৃষ্টিতে জেলার করতোয়ার পানি বাড়ছে। করতোয়ার পানি আরও বাড়তে পারে। এভাবে পানি বৃদ্ধি অব্যাহত থাকলে আগামি সপ্তাহে জেলায় বন্যা শঙ্কা আছে।

তবে তিস্তা, ঘাঘট ও ব্রহ্মপুত্র নদ- নদীর পানি  কমতে শুরু করেছে। সব নদ-নদীর পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত