সুইজারল্যান্ডের বিপক্ষে অপরিবর্তিত দল নিয়ে নামছে আর্জেন্টিনা

আপডেট : ১২ জুলাই ২০২৬, ০৬:৪২ এএম

সুইজারল্যান্ডের বিরুদ্ধে জয়ের ধারা বজায় রাখতে তার চেনা ছকেই ভরসা রাখছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। শেষ ১৬-র ম্যাচে মিশরের বিরুদ্ধে যে একাদশ নিয়ে আর্জেন্টিনা মাঠে নেমেছিল, আজ কোয়ার্টার ফাইনালেও সেই একই অপরিবর্তিত একাদশ ধরে রেখেছেন স্কালোনি।

আজকের ম্যাচে আর্জেন্টিনার রক্ষণভাগ সামলানোর দায়িত্ব থাকছে লিসান্দ্রো মার্তিনেজ ও ক্রিস্তিয়ান রোমেরোর কাঁধে। আর আক্রমণভাগে দলের প্রাণভোমরা লিওনেল মেসির সঙ্গী হিসেবে থাকছেন হুলিয়ান আলভারেজ।

সুইজারল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার  একাদশ

গোলরক্ষক: এমিলিয়ানো মার্তিনেজ

রক্ষণভাগ (ডিফেন্স): নাহুয়েল মলিনা, ক্রিস্তিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ, নিকোলাস তাগলিয়াফিকো

মধ্যমাঠ (মিডফিল্ড): রদ্রিগো দে পল, লেয়ান্দ্রো পারেদেস, এনসো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার

আক্রমণভাগ (ফরওয়ার্ড): লিওনেল মেসি (অধিনায়ক) ও হুলিয়ান আলভারেজ

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত