সাবেক শ্রম প্রতিমন্ত্রী মো. নজরুল ইসলাম চৌধুরী মারা গেছেন

আপডেট : ১৩ জুলাই ২০২৬, ১০:২৯ এএম

সাবেক শ্রম প্রতিমন্ত্রী ও চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম চৌধুরী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সোমবার (১৩ জুলাই) ভোর সোয়া ৪টার দিকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তার বয়স ছিল ৭৮ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন।

পরিবার সূত্রে জানা গেছে, মো. নজরুল ইসলাম চৌধুরী  দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন।

মো. নজরুল ইসলাম চৌধুরী  চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসন থেকে তিনবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত