রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) মানসিক স্বাস্থ্য বিষয়ক এক সেমিনার ও ‘রেনু স্মৃতি ট্রাস্ট বৃত্তি’ প্রদান অনুষ্ঠিত হয়েছে। সোমবার ( ১৩ জুলাই) সকালে মমতাজউদ্দিন ভবনে দর্শন বিভাগের আয়োজনে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন রাবি উপাচার্য প্রফেসর মো. ফরিদুল ইসলাম।
বিভাগের সভাপতি প্রফেসর মো. আরিফুল ইসলামের সভাপতিত্বে ও বিভাগের শিক্ষক ড. আফরোজা সুলতানার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মো. আব্দুল আলিম ও উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মামুনুর রশীদ।
এই সেমিনারে রিসোর্স পারসন হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট মনোরোগ ও মাদকাসক্তি রোগ বিশেষজ্ঞ ডা. মো. রাকিবুজ্জামান চৌধুরী, দর্শন সমিতির কোষাধ্যক্ষ প্রফেসর মো. মোতাছিম বিল্লাহ ।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রক্টর প্রফেসর মো. মাহবুবর রহমান, ছাত্র-উপদেষ্টা প্রফেসর এ এইচ এম খুরশীদ আলম, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর এস এম কামরুজ্জামান, বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট অন্যরা।
এই অনুষ্ঠানে বিভাগের স্নাতক (সম্মান) ১ম বর্ষের চার শিক্ষার্থীকে ‘রেনু স্মৃতি ট্রাস্ট বৃত্তি’ প্রদান করা হয়।
সূত্র: বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)