তীব্র তাপপ্রবাহের কারণে ইউরোপের বিভিন্ন দেশে ১০ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। ইউরোপের মৃত্যুহার পর্যবেক্ষণ কেন্দ্র থেকে এমন তথ্য প্রকাশ করা হয়েছে।
তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ২৬তম সপ্তাহে ইউরোপে সব বয়সী মানুষের মৃত্যুর সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে গেছে। এর মধ্যে ৬৫ বছর বা তার বেশি বয়সিদের মৃত্যুর সংখ্যা ছিল সর্বাধিক। এমন বয়সের ৯ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে।
একই সময়ে বেলজিয়াম ও ফ্রান্সে মৃত্যুর হার অত্যন্ত বেশি ছিল। অন্যদিকে স্পেন, নেদারল্যান্ডস ও সুইজারল্যান্ডে এ হার ছিল মাঝারি পর্যায়ের। আর যুক্তরাজ্য, জার্মানি ও ইতালিতে অতিরিক্ত মৃত্যুর হার তুলনামূলকভাবে কম ছিল।
গত ৯ জুলাই ইউরোপীয় পৃথিবী পর্যবেক্ষণ ও মানচিত্রায়ন সেবা কোপার্নিকাস নিশ্চিত করে যে, এ বছরের জুন ছিল ইতিহাসের উষ্ণতম জুন। ওই মাসে গড় ভূ-পৃষ্ঠের বায়ুর তাপমাত্রা ছিল ২০ দশমিক ৭৪ ডিগ্রি সেলসিয়াস।